বর্ষা কি চলে যাচ্ছে? বৃষ্টি নিয়ে নতুন বার্তা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েকদিনে বর্ষার প্রভাব কমতে পারে।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে,
২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামীকাল সোমবার (৭ অক্টোবর)। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আরও খবর
আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তর-পশ্চিম দিক থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


0 মন্তব্যসমূহ