Recents in Beach

নারী

 একজন নারী জীবনে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে নিজের জীবন টাকে সাজিয়ে তোলার চেস্টা করে।কিন্তু আসলেই সাজাতে পারে??

না,,পারে না।শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে,,নিজের ছাড়া অন্য সকলের জীবন সাজিয়েছে।কিন্তু নিজের জন্য আসলে সে কিন্তু কিছুই করতে পারে নি।

জন্মের পর থেকে একটি মেয়েকে বোঝানো হয়  যে তুমি একজন নারী।তোমাকে ঘরে থাকতে হবে,পুরুষের সাথে তাল মিলিয়ে চলা যাবে না।তুমি নারী,,তোমার কাজ সংসার সামলানো।

যদিও বর্তমানে নারীরা অনেক এগিয়ে গিয়েছে,তাও নারী হিসেবে তাদের বাধার সম্মুখীন হতেই হয়।বাবার বাড়ীতে থাকার গন্ডি পেরোতেই শুরু হয় আরো কঠিন পথ চলা।এই পর্যায়ে এসে অল্প ক’জন ছাড়া,,বেশি ভাগ নারীকে তার সব সপ্ন বিসর্জন দিতে হয়।

শুরু হয় জন্মের পর থেকে আপন লোক গুলোকে পর করে নতুন নতুন সব লোকদের আপন করে নেয়া।একজন একজন করে সকলের মন জয় করতে হয়।।একটু ভুল হলে শুনতে হয় হাজারো রকমের কথা।সহ্য করতে হয় হাজারো অপমান।যাকে আদর করে মুখে খাবার তুলে খাওয়ানো হয় সেই ছোট্ট বাচ্চাটাও কথা শুনানোর সুযোগ টা হাত ছাড়া করে না তখন।

এভাবেই লড়াই করেই থাকতে হয় সেখানেই।শ্বশুড়,শ্বাশড়ী,ননদ,জা,দেবর,ভাশুর,ইত্যাদি সকলের পাশাপাশি নিজের স্বামী,সন্তান এর খেয়াল রাখতে গিয়ে আর নিজের খেয়াল রাখার সময় হয়ে ওঠে না।এটাই একটা নারীর জীবন। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ