বাস্তবতা কথাটি শুনতে যতটা সহজ এর সাথে মোকাবেলা করা ততটাই কঠিন ।মানুষকে চলতে হলে প্রতিটি পদক্ষেপের মোকাবেলা করতে হয়। এক কথায়, এটি একটি জীবন যুদ্ধ।
হায়রে মানুষ, হায়রে বিবেক
নেই কি তোমার মানবতা
অসহায় কি সামনে পেলে
হারিয়ে যায় উদারতা।
জীবন যুদ্ধে আজকে যাদের
হচ্ছে দিতে প্রাণ
অসহায় বলে তোমরা তাদের
দিলে না কোন মান।
যেখানে মানুষকে বাঁচাতে ওষুধ, যানবাহন, ও প্রয়োজনীয় সকল দ্রব্য ফ্রি করে দিয়েছিল, কয়েক কিলোমিটার আর কয়েক দিনের পার্থক্য, আজ বন্যায় প্লাবিত মানুষকে অসহায়ও পেয়ে কিছু কিছু মানুষ ডাকাতি করছে। প্রতিটি জিনিসের দাম করে দিয়েছে দ্বিগুণ।
এটাই হলো বাস্তবতা।
কেউ না খেয়ে আছে ,কিংবা পানিবন্দি হয়ে আছে ,কেউ বা সর্বস্ব হারিয়ে ছেড়ে দিয়েছে বেঁচে থাকার আশা। আজ চারিদিকে শুধুই আহাজারি, শুধুই কান্নার আওয়াজ।
এটাই হলো বাস্তবতা।
প্রতিটি মুহূর্তে মানুষ কোনো না কোনো জীবন যুদ্ধের সাথে লড়াই করে চলেছে।
এটাই হলো বাস্তবতা।
মায়েরা তাদের সন্তান ভাসিয়ে দিচ্ছে, কারণ মাটি দেওয়ার মতো কোন জায়গা বেছে নেই তাদের। চারি দিকে শুধু পানি আর পানি।
যারা তাদের সাহায্য করতে ছুটে এসেছে, তাদের কাছে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে সিলেট বাসী। ছুটে এসে তাদের বলছে!! এত দেরি করলে কেন বাবা ?আমরা চার দিন কিছু খাইনি। তোমরা না এলে হয়তো মরেই যেতাম।
কেউবা বলছে, বাবা,, আমার পরিবারের একজনকে খুঁজে পাচ্ছিনা
এটাই হলো বাস্তবতা।
কারো অনেক ক্ষমতা থাকা সত্যেও এগিয়ে আসছে না অসহায়দের পাশে।অনেকে কিছু না থাকা সত্ত্বেও সাহায্য করতে চলে এসেছে। কেউবা অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের স্বার্থ হাসিল করছে।
এটাই হলো সমাজ।
এটাই হলো স্বার্থপরতা।
এটাই হলো জীবন।
এটাই হলো বাস্তবতা।

.jpeg)
0 মন্তব্যসমূহ