Recents in Beach

রাতে ভাত খাওয়া উপকারী না ক্ষতিকর, কী বলছেন পুষ্টিবিদরা

 রাতে ভাত খাওয়া উপকারী না ক্ষতিকর, কী বলছেন পুষ্টিবিদরা



আমাদের বাঙালিরা ভাত ছাড়া বাঁচতে পারে না। টেবিলে যতই সুস্বাদু খাবার থাকুক না কেন, ভাত সবসময়ই চাই। অবশ্য কথায় আছে 'মাছে-ভাতে বাঙালি'। বাস্তব জীবনেও তা প্রমাণিত। কেউ কেউ পেটে ভাত না খেলে ঘুম আসে না। এ জন্য প্রতি বেলায় ভাত খাওয়া হয়।

                                                           

ভাত খাওয়া উপকারী। শরীর পুষ্টি গ্রহণ করে এবং শক্তি সরবরাহ করে। কিন্তু সমস্যা হলো, আজকাল অনেকেই বলে থাকেন রাতে ভাত খাওয়ার অভ্যাস ভালো নয়। এতে একাধিক ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। কেউ কেউ অবশ্য এর বিরোধিতা করেন। কিন্তু এ নিয়ে যখন নানা প্রশ্ন, তখন ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন কলকাতার বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার। এবার চলুন জেনে নেওয়া যাক বিষয়টি সম্পর্কে।


ভাত হল পুষ্টির ভান্ডার: সারাদিনের পরিশ্রমের পর শরীরে শক্তির প্রয়োজন হয়। এ জন্য ভাত খাওয়া জরুরি। কারণ, ভাতে উপস্থিত কার্বোহাইড্রেট শরীরে শক্তির ঘাটতি পূরণ করে। এ জন্য ভাত খাওয়ার পর শক্ত থাকা যায়। আবার ভাতে আয়রন, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ রয়েছে। এ জন্য নিয়মিত ভাত খেলে পুষ্টির ঘাটতি দূর হয়।

                                                       

রাতে ভাত খাওয়া কি ঠিক নয়: এ প্রসঙ্গে পুষ্টিবিদ মীনাক্ষী বলেন, রাতে নির্ভাবনায় ভাত খাওয়া যায়। এতে কোনো সমস্যা নেই। রাতে ভাত খেলে পেটের সমস্যা হওয়ার আশঙ্কা কমে। কারণ ভাত সহজপাচ্য খাবার। ভাত খেলে ঘুমেরও উন্নতি হয়। তাই রাতে কার্ব সমৃদ্ধ খাবার খেতে চাইলে ভাত খেতে পারেন। ভয় পাওয়ার কিছু নেই।


কতটা খাবেন: একজন সুস্থ মানুষ, যার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, সে দিনে ১৫০ গ্রাম ভাত খেতে পারে। 75 গ্রাম ভাত একবারে খেলে আপনি দিনে দুবার ভাত খেতে পারেন। এতে শরীরের জন্য ভালো হবে। যাইহোক, উচ্চতা এবং ওজন অনুযায়ী ক্যালোরি প্রয়োজনীয়তা ভিন্ন। এ জন্য একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে একজন মানুষের দিনে ঠিক কী পরিমাণ ভাত খাবেন তা নির্ধারণ করতে হবে।

                                                               

ডায়াবেটিসে কী কী ভাত খাওয়া যায়: রক্তচাপ বেশি হলে অনেকেই ভাত খেতে চান না। বিশেষ করে রাতে। তাদের ধারণা, রাতে ভাত খেলে চিনি বাড়তে পারে। তবে সঠিক খবর হলো নিয়মিত ভাত খেলে কোনো সমস্যা হয় না। এ ক্ষেত্রে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ভাতের পরিমাণ নির্ধারণ করতে হবে। ডায়াবেটিসের সমস্যা হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ